TPL জিতলে কত হাজার পাব?



আমি জানি এমন চিন্তা আমাদের কারো মনেই আসে না। তবে যদি কেউ এই টুর্নামেন্ট কে লাভজনক ভাবে দেখে তাহলে এই ধরনের প্রশ্ন মনে আসাটা স্বাভাবিক।


জিতলে কত আর হারলে কত?

না এমন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের আয়োজন এর মূল লক্ষ্য হল সেনিহরি, টেনা ও বালিপাড়া এলাকায় খেলাধুলার ঐতিহ্যকে টিকিয়ে রাখা। কল্যাণের পথিক নামক এই প্রাণপ্রিয় সংগঠন যে মানবতা, কল্যাণের ও শিক্ষার বার্তা আমাদের শেকড় থেকে চূড়া পর্যন্ত পৌঁছে দিতে কাজ করছে সেটা সকলের সামনে উপস্থাপন করা।

হোকনা সেটা ছোট পরিসরে, হোকনা সেটা একটি গ্রাম ও মহল্লা কেন্দ্রিক, হোকনা সেটা আল্লাহর ঘর মসজিদ কেন্দ্রিক, আমাদের কাজ যেভাবে আমাদের অন্তরে ভালোলাগা ও কর্মস্পৃহা এর জন্ম দেয় একইভাবে সেটি এলাকার প্রতিটি মানুষের মনে সাহস ও আশার জন্ম দেয়।

তাই এই আশাকে, আমরা লাভ ও লোকসানের অংকে মাঝে দাফন না করে, তাকে কল্যাণের পথে অগ্রসর হতে দেই। তাকে মুক্ত হতে দেয়, যেন তা অদূর ভবিষ্যতে আমাদের গ্রামের প্রতিটি শিশুর হাসিতে প্রতিফলিত হয়।


তাহলে TPL এর পুরস্কার কি?

এই টুর্নামেন্টের আয়োজক কমিটি 'কল্যাণের পথিক' খেলায় অংশগ্রহণকারী সকলের জন্যে মূল্যবান পুরস্কার গাছ নির্ধারণ করেছেন। এছাড়া যেই লেজেন্ড দের খেলতে দেখে আমরা বড় হয়েছি, যাদের চার ও ছয় এর বল কুড়িয়ে আমরা বড় হয়েছি তাদের জন্য রয়েছে সন্মাননা পুরস্কার।

যারাই খেলায় অংশগ্রহণ করবে সকলের জন্যেই রয়েছে অমূল্য পুরস্কার গাছ। এছাড়া বিজয়ী দলের জন্যে তো আকর্ষণীয় ট্রফি এবং মেডেল থাকবেই। যারা খেলায় সেরা পারফরমেন্স করবে, বেশি রান করবে, বেশি উইকেট নেবে তাদের জন্যে রয়েছে সন্মাননা পুরস্কার।

Previous Post
No Comment
Add Comment
comment url